পদার্থবিজ্ঞান সাজেশন
সৃজনশীল প্রশ্নঃ
১. ঢা বো ২০২৫
একটি কার 2.5m/s² সমত্বরণে স্থিরাবস্থা থেকে যাত্রা শুরু করল এবং একই সময়ে অপর একটি কার প্রথম কারটির 50 m পিছন থেকে 63 m/s¹ সমবেগে যাত্রা শুরু করল|
ক. চলন গতি বলে?
খ. “দোলন গতি একটি পর্যায়বৃত্ত গতি|”- ব্যাখ্যা কর|
গ. যাত্রা শুরুর কত সময় পরে কার দুটির বেগ একই হবে? নির্ণয় কর|
ঘ. কার দুটি তাদের চলার পথে একবারের অধিক একে অপরকে অতিক্রম করবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর|
২. ম বো ২০২৪
একটি গাড়ির সময়ের সাথে প্রাপ্ত বেগের সারণি নিন্মরূপ :
ক. পর্যায়বৃত্ত গতি কাকে বলে?
খ. কোনো বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে- ব্যাখ্যা কর|
গ. গাড়িটি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে নির্ণয় কর|
ঘ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ত্বরণ-সময় লেখচিত্র এঁকে এর গাণিতিক বিশ্লেষণ দাও||
৩. সি বো ২০২৫
৯০ক্ক ঈ তাপমাত্রার ৩ শম গরম পানিতে - ৫ক্ক ঈ তাপমাত্রার ৫০০ ম বরফ মিশানো হলো|
ক. প্রকৃত প্রসারণ কাকে বলে?
খ. সেলসিয়াস ও কেলভিন স্কেলে একই তাপমাত্রা পাওয়া যায় না কেন- ব্যাখ্যা কর|
গ. গরম পানির তাপমাত্রা ফারেনহাইট স্কেলে কত হবে?
ঘ. উদ্দীপকের সম্পূর্ণ বরফ গলবে কিনা? গাণিতিকভাবে বিশ্লেষণ কর|
৪. য বো ২০২৪
একটি রেললাইনে ১৮ স ˆদর্ঘ্যরে লোহার পাত ব্যবহৃত হয়েছে| দুটি পাতের মধ্যে ৩ পস ফাঁকা রাখা হয়েছে| তাপমাত্রা ¯^াভাবিকের চেয়ে ১২ক্ক ঈ বেড়ে গেল| লোহার ˆদর্ঘ্য প্রসারণ সহগ ১১.৬ দ্ধ ১০-৬ ক-১
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠাণ্ডা হয় কেন?
গ. বর্ধিত তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর কর|
ঘ. বর্ধিত তাপমাত্রায় রেলগাড়ি চলাচল নিরাপদ হবে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও|
৫. ম বো ২০২৫
রাতুল একটি প্রাচীর থেকে ১৮ স দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায়| ঐ দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে ৩৫০ স ং-১ এবং ১৫০০ স ং-১ ছিল| মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যরে পার্থক্য ১.৬ স|
ক. তরঙ্গ কাকে বলে?
খ. শব্দের তীব্রতা ৮০ ডস-২ বলতে কী বুঝায়? ব্যাখ্যা কর|
গ. পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর|
ঘ. রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও|
৬. য বো ২০২০
অই লক্ষ্যবস্তুটি বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের ঠিক মধ্যবিন্দুতে অবস্থিত|
ক. লেন্স কাকে বলে?
খ. দুপুর বেলা রংধনু দেখা যায় না কেন?
গ. বি¤ে^র ˆদর্ঘ্য নির্ণয় কর|
ঘ. চিত্রে অই লক্ষ্যবস্তুর অবস্থান পরিবর্তন করে অবাস্তব ও সোজা প্রতিবি¤^ পাওয়া কী সম্ভব? রশ্মিচিত্র এঁকে ব্যাখ্যা কর|
৭. দি বো ২০২৪
ক. ওহমের সূত্রটি বিবৃত কর|
খ. ফিলামেন্টের বাল্বগুলোর প্রচলন ধীরে ধীরে কমে যায় কেন?
গ. বর্তনীর মোট রোধ নির্ণয় কর|
ঘ. অঈ ও উঊ অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা- গাণিতিকভাবে ব্যাখ্যা কর|
৮। য বো ২০২৩
20 ms-1 আদিবেগে একটি ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে নিশান 30 m দূরে থেকে 6 ms-1 সমবেগে ছুটে এসে বলটি ধরতে চেষ্টা করল।
ক. মন্দন কাকে বলে?
খ. সকল সরল স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, কিন্তু সকল পর্যাবত্তৃ
গতি সরল স্পন্দন গতি নয়; ব্যাখ্যা কর।
গ. বলটি সর্বো চ্চ কত উচ্চতায় উঠেছিল তা নির্ণয় কর।
ঘ. নিশানের পক্ষে বলটি মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তা গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
৯. ব বো ২০২৩
একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র নিম্নরূপ :
ক. মাত্রা কাকে বলে?
খ. বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘূর্ণায়মান সাইকেলের গতি পর্যায়বৃত্ত গতি ব্যাখ্যা কর।
গ. বস্তুর 10 তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের লেখচিত্র হতে ত্বরণ-সময় লেখ অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ কর।
১০. ঢা বো ২০২২
একটি গাড়ির গতিপথের লেখচিত্র নিম্নরূপ :
ক. স্থিতি কাকে বলে?
খ. “সরণ বস্তুর গতিপথের উপর নির্ভর করে না” ব্যাখ্যা কর।
গ. অই অংশের ত্বরণ নির্ণয় কর।
ঘ. গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর।
১১. রা বো ২০২১
B বিন্দুকে লক্ষ করে A থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। তা দেখে C হতে একজন বালক বলটিকে ধরার জন্য 6 ms-1 বেগে দৌড় দিল। ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণ 9.8 ms-2 বাতাসের বাধা বিবেচনায় আনা হয়নি।
ক. আপেক্ষিক ত্রুটি কাকে বলে?
খ. মুক্তভাবে পড়ন্ত বস্তুর সরণ পরিবর্তনের হার একই থাকে না কেন? ব্যাখ্যা কর।
গ. ভূমি স্পর্শ করার পূর্বে টেনিস বলটির বেগ নির্ণয় কর।
ঘ. C বিন্দুতে অবস্থানরত বালক বলটি ধরতে পারবে কি-না? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১২. কু বো ২০২০
একটি রেললাইনে 100 m দৈর্ঘ্যরে লোহার পাত এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে 4 cm ফাঁকা স্থান রাখা আছে। তাপমাত্রা 20 c বেড়ে গেল। লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 11.5 ✕ 10^-5 k-1
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. গাছ থেকে আম পড়লে কী ধরনের কাজ হয়? ব্যাখ্যা কর।
গ. লোহার পাতের দৈর্ঘ্য প্রসারণ নিণর্য় কর।
ঘ. তাপমাত্রা 40 c বেড়ে গেলে রেল লাইনটির উপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
১৩. সি বো ২০২৩
সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের বায়ু ও পানিতে বেগ যথাক্রমে 343 ms-1 ও 1493 ms-1 এবং তরঙ্গদৈর্ঘ্য 1.5 m ও 6.51. [0 c তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ 330 ms-1 ]
ক. তরঙ্গের বিস্তার কাকে বলে?
খ. বাদুর কর্তৃক সৃষ্ট শব্দ বাদুর শুনলেও মানুষ শুনতে পায় না ব্যাখ্যা কর।
গ. বায়ুর তাপমাত্রা কত ছিল?
ঘ. উভয়ক্ষেত্রে সুরশলাকাটি একই ছিল কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
১৪. ম বো ২০২৩
টুটুল একটি পাহাড় থেকে 17 m দূরে দাঁড়িয়ে জোরে শব্দ করেও কোনো প্রতিধ্বনি শুনতে পেল না। সে আরও কিছুটা পিছনে সরে এসে পুনরায় শব্দ করে এবং প্রতিধ্বনি শুনতে পায়। ঐ দিন ঐ স্থানে শব্দের বেগ ছিল 350 ms-1 এবং শব্দের কম্পাঙ্ক ছিল 1400 Hz.
ক. প্রতিধ্বনি কাকে বলে?
খ. ছেলেদের তুলনায় মেয়েদের কণ্ঠস্বর তীক্ষ্ণ হওয়ার কারণ ব্যাখ্যা কর।
গ. উক্ত শব্দের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. ১ম অবস্থানে টুটুলের পক্ষে প্রতিধ্বনি না শোনার কারণ গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা কর।
১৫. ঢা বো ২০২২
B অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.0857 s পর তার প্রতিধ্বনি শুনতে পায়।
ক. বিস্তার কাকে বলে?
খ. শব্দের বেগ বায়রু আর্দ্রতার উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
গ. পাহাড় থেকে Aঅবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব নির্ণয় কর।
ঘ. A অবস্থানে দাঁড়ানো ব্যক্তিটি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে যুক্তি দাও।
১৬. দি বো ২০২২
এক ব্যক্তি একটি উঁচু দালানের সামনে দাঁড়িয়ে 250Hz কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ উৎপন্ন করলো। ঐ দিন বায়ুর তাপমাত্রা ছিলো 35 c সেলসিয়াস। শব্দ উৎপন্ন হওয়ার স্থান হতে দালানের দূরত্ব 17.5 s.
ক. তরঙ্গ কাকে বলে?
খ. বায়ু মাধ্যমে শব্দের বেগের তারতম্য হয় কেন?
গ. উৎপন্ন শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় কর।
ঘ. ঐ ব্যক্তি প্রতিধ্বনি শুনতে পারবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৭. ঢা বো ২০২০
মিনার দাদীর চোখের লেন্সের ক্ষমতা কমে যাওয়ার কারণে চশমা ব্যবহার শুরু করলেন। চশমার কাচের উপাদানের প্রতিসরণাঙ্ক 1.56।
ক. দর্পণের প্রধান অক্ষ কাকে বলে?
খ. সিনেমার পর্দা সাদা থাকে কেন? ব্যাখ্যা কর।
গ. চশমার উপাদানের ক্রান্তিকোণ নির্ণয় কর।
ঘ. মিনার দাদীর চোখের সমস্যার কারণ, ফলাফল এবং প্রতিকার রশ্মিচিত্রের সাহায্যে বর্ণনা কর।
১৮. ম বো ২০২৩
ক. তড়িচ্চালক শক্তি কাকে বলে?
খ. রোধের হ্রাস-বৃদ্ধিতে বিদ্যুৎপ্রবাহ পরিবর্তিত হয় কেন?
গ. বর্তনীর তুল্যরোধ নির্ণয় কর।
ঘ. বর্তনীর রোধগুলো শ্রেণিতে সংযুক্ত করলে তড়িৎ প্রবাহের মান বর্তনীর তড়িৎ প্রবাহের মানের সাথে কীরূপ পরিবর্তন হবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
১৯. কু বো ২০২২
ক. রোধ কাকে বলে?
খ. মোটা তারের চেয়ে চিকন তারের রোধের মান বেশি কেন? ব্যাখ্যা কর।
গ. বর্তনীর তুল্যরোধ নিণর্য় কর।
ঘ. তড়িৎ চালক শক্তি স্থির রেখে উল্লেখিত রোধগুলো দ্বারা গৃহে ব্যবহার উপযোগী বর্তনী অঙ্কন করে দুই বর্তনীর তড়িৎ প্রবাহ তুলনা কর।
২০. কু বো ২০২১
একটি বাসায় 100 W - 220 V ও 200 W - 220 V লেখা দুটি বাতি প্রতিদিন পাঁচ ঘণ্টা জ্বলে। প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 6 টাকা।
ক. আপেক্ষিক রোধ কাকে বলে?
খ. সিলিকনকে উত্তপ্ত করলে রোধ কমে যায় কেন?
গ. এপ্রিল মাসে ঐ বাসায় বিদ্যুৎ খরচ কত হবে?
ঘ. বাতি দুটিকে শ্রেণিতে যুক্ত করলে উভয়ের ক্ষমতা সমান হবে কি-না? বিশ্লেষণ কর।
২১. রা বো ২০২৪
দৃশ্যকল্প-১ : 132 C তাপমাত্রার 700 g ভরের একটি বস্তুকে 30 C ঈ তাপমাত্রার 262.5 gপানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50 C।
দৃশ্যকল্প-২ : 500 g ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা 80 c বৃদ্ধি করতে 18000 J তাপের প্রয়োজন।
ক. আপেক্ষিক তাপ কাকে বলে?
খ. বরফকে চাপ দিলে গলনাঙ্ক কমে কিন্তু গ্যাসকে চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যায় কেন?
গ. দৃশ্যকল্প-১ এ পানির গৃহীত তাপ নির্ণয় কর।
ঘ. দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর বস্তুদ্বয় কোন উপাদানের তৈরি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
২২. ম বো ২০২৪
2 m দৈর্ঘ্যবিশিষ্ট একটি ধাতব দণ্ড 'A' এর তাপমাত্রা 30 C হতে 100 c এ উন্নীত করা হলো। দণ্ড-টির উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ 16.7 ✕ 10-6 k-1১ । 'B' অপর একটি তরল পদার্থ।
ক. তাপ ধারণক্ষমতা কাকে বলে?
খ. তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য লেখ।
গ. দণ্ড-টির দৈর্ঘ্য বৃদ্ধি নির্ণয় কর।
ঘ. তাপ প্রদানের ফলে A ও B পদার্থের প্রসারণের তুলনামূলক বিশ্লেষণ কর।
২৩. কু বো ২০২৪
শব্দের তরঙ্গদৈর্ঘ্য 1.7 m এবং উৎস হতে প্রতিফলকের দূরত্ব 16 m.
ক. টিম্বার কাকে বলে?
খ. পানি ও তামায় শব্দের বেগ ভিন্ন- ব্যাখ্যা কর।
গ. শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় কর।
ঘ. 'S' উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
২৪. দি বো ২০২৪
সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের X ও Y মাধ্যমে তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে 0.634 m ও 2.871 m এবং কম্পাঙ্ক 520 Hz.
ক. শব্দের তীব্রতা কাকে বলে?
খ. শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভরশীল কেন? ব্যাখ্যা কর।
গ. তরঙ্গের পর্যায়কাল নির্ণয় কর।
ঘ. X ও Y কোন ধরনের মাধ্যম- গাণিতিকভাবে ব্যাখ্যা কর।
২৫. দি বো ২০২৪
P ব্যক্তি একদিন বড় পর্দায় ফুটবল খেলা দেখতে গিয়ে খেলাটি অস্পষ্ট দেখে। সে ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার তাকে - 50 cm ফোকাস দূরত্বের চশমা ব্যবহারের পরামর্শ দিলেন।
ক. আলোর প্রতিসরণ কাকে বলে?
খ. আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বেঁকে যায় কেন?
গ. লেন্সটির ক্ষমতা নির্ণয় কর।
ঘ. চশমাটি কীভাবে P ব্যক্তির চোখের ত্রুটি দূরীকরণে সহায়ক হবে- রশ্মিচিত্র অঙ্কনসহ ব্যাখ্যা কর।
২৬. ব বো ২০২৪
ক. ওহমের সূত্রটি বিবৃত কর।
খ. তাপমাত্রা বাড়লে পরিবাহীর পরিবাহকত্ব কমে যায় কেন?
গ. বর্তনীর A ও B এর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের রোধগুলোকে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী যন্ত্রপাতি দ্বারা প্রতিস্থাপিত করে নকশা প্রণয়নের মাধ্যমে এর উপযোগিতা বিশ্লেষণ কর।
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ নাও থাকতে পারে- ব্যাখ্যা কর|
২. সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি নয়- ব্যাখ্যা কর|
৩. বরফ গলে পানি হওয়ার সময় তাপ দেওয়া সত্ত্বেও তাপমাত্রা বাড়ে না কেন? ব্যাখ্যা কর|
৪. পারদ একটি তাপমাত্রিক পদার্থ- ব্যাখ্যা কর|
৫. বায়ুতে শব্দের বেগ তাপমাত্রার উপর নির্ভরশীল|- ব্যাখ্যা কর|
৬. দীর্ঘদৃষ্টি প্রতিকারে উত্তল লেন্স ব্যবহারের কারণ ব্যাখ্যা কর|
৭. একটি বাল্বের গায়ে 220 V - 25 W লেখা আছে, এর দ্বারা কী বোঝায়? ব্যাখ্যা কর|
0 Comments:
Post a Comment