পদার্থবিজ্ঞান সাজেশন
সৃজনশীল প্রশ্নঃ
১. চ বো ২০২২
1500 J শক্তি সম্পন্ন দুটি ˆবদ্যুতিক মোটর একই সাথে কাজ করছে| একটি মোটর 15 kg ভরের বস্তুকে 8 m উপরে তুলছে| অন্যটি 12 kg ভরের বস্তুকে 10 m উপরে তুলছে| [g=9.8 ms-²]
ক. শক্তির নিত্যতা কী?
খ. বায়োমাসকে নবায়নযোগ্য শক্তির উৎস বলার কারণ ব্যাখ্যা কর|
গ. ১ম মোটরটির কর্মদক্ষতা নির্ণয় কর|
ঘ. মোটর দুটির শক্তির রূপান্তর প্রμিয়া শক্তির সংরক্ষণশীলতার নীতির আলোকে ব্যাখ্যা কর|
২. ম বো ২০২৩
ক. তরলের আপাত প্রসারণ কাকে বলে?
খ. কোনো স্থানে উচ্চতার সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপের পরিবর্তন ঘটে কেন?
গ. ছোট পিস্টনের উপর 10 kg ভর চাপালে বড় পিস্টনের উপর কী পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে?
ঘ. ছোট পিস্টনে প্রযুক্ত বলের ফলে যদি ঐ পিস্টনের সরণ 6 cm হয় তবে উভয় পিস্টনে শক্তি সংরক্ষিত হবে কি? গাণিতিকভাবে যাচাই কর|
৩. রা বো ২০১৯
ক. প্লবতা কাকে বলে?
খ. হাঁড়ি-পাতিল পানিতে ভাসে কেন? ব্যাখ্যা কর|
গ. F2 এর মান নির্ণয় কর|
ঘ. উদ্দীপকের প্রদত্ত তথ্যাবলি অনুসারে উভয় পিস্টনে কাজের পরিবতর্ন হয়েছে কি না? যুক্তিসহ বিশ্লেষণ কর|
৪. য বো ২০২৩
ক. হুকের সূত্রটি লিখ|
খ. পীড়ন কিভাবে বিকৃতি ঘটায়? ব্যাখা কর|
গ. বস্তুটির তলার চাপ নিণর্য় কর|
ঘ. উদ্দীপকের চিত্রে আর্কিমিডিসের নীতি অনুসৃত হয় কিনা গাণিতিকভাবে যাচাই কর|
৫. ব বো ২০২১
10 kW ও 8 kW ক্ষমতার দুটি তড়িৎ মোটর 20 m উঁচু বাড়ির ছাদে যথাক্রমে 400 kg রড ও 1000 লিটার পানি 30 s এ তুলতে পারে।
ক. বিভবশক্তি কাকে বলে?
খ. বায়োমাসকে নবায়নযোগ্য জ্বালানি বলা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. ১ম মোটর দ্বারা কৃতকাজ বের কর।
ঘ. মোটর দুটির মধ্যে কোনটির কর্মদক্ষতা বেশি? গাণিতিকভাবে বিশ্লেষণ কর
৬. ঢা বো ২০২২
10 kW ক্ষমতার একটি ইঞ্জিন 2000 kg পানি 3 মিনিটে 90 m উচ্চতায় উঠাতে পারে।
ক. ভূতাপীয় শক্তি কী?
খ. পরিবেশের উপর জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাব ব্যাখ্যা কর।
গ. ইঞ্জিনটির কর্মদক্ষতা কত?
ঘ. ইঞ্জিনটির সাহায্যে উক্ত সময়ে ঐ পরিমাণ পানিকে 120 m উচ্চতায় উঠানোর জন্য ক্ষমতার কীরূপ পরিবর্তন করতে হবে? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
৭. ব বো ২০২৩
ক. প্লবতা কাকে বলে?
খ. শক্তি থাকলেই কী সবসময় সেই শক্তি ব্যবহার করা যায়?
ব্যাখ্যা কর।
গ. D বিন্দুতে বস্তুটির গতিশক্তি নির্ণয় কর।
ঘ. বস্তুটি মুক্তভাবে পড়তে থাকলে A, B, C, D ও E বিন্দুতে বস্তুটির বিভবশক্তি বনাম উচ্চতা লেখচিত্র অঙ্কন করে বিভবশক্তির পরিবর্তন ব্যাখ্যা কর।
৮. য বো ২০২৩
জনৈক ব্যক্তি একটি পাম্প স্থাপন করেছেন। যেটি 2 মিনিটে 100 m গভীর নলকূপ থেকে 1500 লিটার পানি উত্তোলন করতে পারে। পাম্পটির কর্মদক্ষতা 70%।
ক. নিউক্লয়ি বিক্রিয়া কী?
খ. উন্নয়ন কার্যক্রমের সাথে শক্তির ব্যবহারের ঘনিষ্ট সম্পর্ক
রয়েছে কি? ব্যাখ্যা কর।
গ. পাম্পটির লভ্য শক্তি নির্ণয় কর।
ঘ. যদি পাম্পটির কমর্দ ক্ষতা 60% হয় সেক্ষেত্রে 1500 লিটার পানি একই উচ্চতায় উত্তোলনের জন্য অতিরিক্ত কত সময় লাগবে? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
৯. কু বো ২০২৪
A অবস্থান থেকে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো|
ক. ওয়াট কাকে বলে?
খ. পড়ন্ত বস্তুর বিভবশক্তি হ্রাস পায় কেন?
গ. বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে? নির্ণয় কর|
ঘ. পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভবশক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে- গাণিতিকভাবে বিশ্লেষণ কর|
১০. সি বো ২০২৩
ক. নিউটনের গতির তৃতীয় সূত্রটি লেখ|
খ. নিক্ষিপ্ত বস্তুর বেগ ক্রমান্বয়ে হ্রাস পায় কেন?
গ. P বস্তুর উপর ঘর্ষণ বল নির্ণয় কর|
ঘ. ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় P বস্তুটির ত্বরণ ও অভিকর্ষজ ত্বরণের মধ্যে তুলনা কর|
১১. ব বো ২০২৫
12 kg ভরের একটি স্থির বস্তুকে 3200 m দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 N বল 8 s যাবৎ প্রয়োগ করলো| পথের ঘর্ষণ বল 2 N|
ক. বল কাকে বলে?
খ. দুটি বস্তুর মধ্যে সমবল প্রয়োগ করা হলেও কাজ সমান নাও হতে পারে- ব্যাখ্যা কর|
গ. 8 s পর বস্তুর বেগ কত হবে?
ঘ. ঐ ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কি-না গাণিতিকভাবে ব্যাখ্যা কর|
১২. রা বো ২৩
[সংঘর্ষের পর বস্তুদ্বয় একই বেগে চলতে থাকে]
ক. জড়তা কাকে বলে?
খ. সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক- ব্যাখ্যা কর|
গ. মিলিত বস্তুর বেগ নির্ণয় কর|
ঘ. উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয়? গাণিতিকভাবে বিশ্লেষণ কর|
১৩. য বো ২০২৫
বস্তুটি অভিকর্ষ বলের প্রভাবে ভূমির দিকে পড়ছে|
ক. অনবায়নযোগ্য শক্তি কাকে বলে?
খ. বরফ পানিতে ভাসে কেন?
গ. বস্তুটি A হতে D তে আসতে কত সময় লাগবে নির্ণয় কর|
ঘ. বস্তুটির A ও C বিন্দুতে মোট শক্তির পরিমাণ অপরিবর্তনীয়- গাণিতিকভাবে বিশ্লেষণ কর|
১৪. চ বো ২০২৩
500 g ভরের একটি বস্তুকে 9.8 m/s2 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো|
ক. গতিশক্তি কাকে বলে?
খ. গাড়ির টায়ার খাঁজকাটা থাকে কেন? ব্যাখ্যা কর|
গ. বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে?
ঘ. ভূমি থেকে কত উচ্চতায় বলটির বিভবশক্তি গতিশক্তির এক-সপ্তমাংশ হবে? গাণিতিক বিশ্লেষণ কর|
১৫. ব বো ২০২৫
4 kW ক্ষমতার একটি ইঞ্জিন 1000 kg পানি 18 m উঁচুতে 1 মিনিটে উঠাতে পারে| অপর একটি ইঞ্জিন 15 m উচ্চতায় 1200 kg পানি উক্ত সময়ে তুলতে পারে এবং ইঞ্জিনটি প্রতি সেকেন্ডে 4500 J কাজ করতে পারে|
ক. শক্তি কাকে বলে?
খ. গরমের দিনে উত্তপ্ত রাস্তা দূর থেকে কালচে ভেজা দেখায় কেন?
গ. প্রথম ইঞ্জিনের প্রকৃত শক্তি নির্ণয় কর|
ঘ. ব্যবহারের দিক থেকে কোন ইঞ্জিনটি বেশি সুবিধাজনক গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর|
১৬. কু বো ২০২৫
ক. প্লবতা কাকে বলে?
খ. পর্বতারোহণের জন্য অতিরিক্ত অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর|
গ. বড় পিস্টনে কাজের পরিমাণ নির্ণয় কর
ঘ. ‘P’ বস্তুটি সিলিন্ডারের বড় পিস্টনে রাখলে সেটি উপরে উঠাতে পারবে কি-না- বিশ্লেষণপূর্বক মতামত দাও|
১৭. য বো ২০২৫
পানির ঘনত্ব 100kg/m3
ক. প্যাসকেলের সূত্রটি লেখ|
খ. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয় কেন? ব্যাখ্যা কর|
গ. A বস্তুটির পানিতে ওজন কত হবে?
ঘ. A ও B বস্তুদ্বয়কে একত্রে বেঁধে পানিতে ডুবানো হলে এটি ভাসবে না ডুববে? গাণিতিক বিশ্লেষণ দাও|
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১. বস্তুর ভর ও ওজন সমান হয় কি না ব্যাখ্যা কর|
২. কোনো গতিশীল বস্তুর ভরবেগ ও গতিশক্তির মধ্যকার সম্পর্ক ব্যাখ্যা কর|
৩. উন্নয়ন কার্যক্রমের সাথে শক্তির ব্যবহারের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে কি? ব্যাখ্যা কর|
৪. শক্তির সংরক্ষণশীলতার নীতি ব্যাখ্যা কর|
৫. ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পচা ডিম পানিতে ভাসে কেন? ব্যাখ্যা কর|
৬. বস্তুর বিকৃতি তার গুণাঙ্কের উপর নির্ভর করে- ব্যাখ্যা কর|
৭. বাতাসের ঘনত্বের সাথে সাগরের নিন্মচাপের সম্পর্ক ব্যাখ্যা কর|
৮. কর্দমাক্ত মাটিতে হাঁটা কষ্টকর কেন? ব্যাখ্যা কর|
৯. সবল নিউক্লিয় বল ও দুর্বল নিউক্লিয় বল একে অপর থেকে পৃথক- ব্যাখ্যা কর|
১০. 50 N বল বলতে কি বুঝ?
১১. 100 J কাজ বলতে কি বুঝ?
১২. 250 W ক্ষমতা বলতে কি বুঝ?




0 Comments:
Post a Comment